সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম : ছুটির দিনেও থেমে নেই সরকারি দায়িত্ব পালন। সরকারি গাড়ির ব্যবহার পরিহার করে সাধারণ যাতায়াত মাধ্যমে অভিযোগের সাথে সাথে আকস্মিক অভিযানে হাজির হলেন খোদ পৌর প্রশাসক। বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া বড়ো মন্দিরের সামনে থেকে গোয়ালপাড়া জোড়ব্রিজ সংলগ্ন রাস্তার উন্নয়নমূলক কাজে অনিয়ম,উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এর তথ্য দিতে অস্বীকৃতি জানানোর মত অনৈতিক কাজ এবং অবৈধ ট্রাক্টরের মাধ্যমে নির্মাণসামগ্রী বহনের ফলে রাস্তা নষ্ট হওয়ার অভিযোগ পেয়ে এই ঝটিকা সফর করেন তিনি।

শুক্রবার ছুটির দিনে সরকারি সুযোগ-সুবিধা না নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বনপাড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জুবায়ের জাহাঙ্গীর।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার দিয়ারপাড়া বড়ো মন্দিরের সামনে থেকে গোয়ালপাড়া জোড়ব্রিজ সংলগ্ন রাস্তার উন্নয়নমূলক কাজ ঠিকাদার প্রতিষ্ঠান বেখেয়ালি আচরণে দীর্ঘ সময় পরে দৃশ্যমান করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাহারা কনস্ট্রাকশন’। এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে। একই সাথে, ওই কাজের ভারী নির্মাণসামগ্রী অবৈধ ট্রাক্টরে বহনের কারণে আশেপাশের অন্যান্য পাকা রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এলাকাবাসীর এমন অভিযোগ সরাসরি পৌঁছায় পৌর প্রশাসকের কাছে। অভিযোগ পাওয়া মাত্রই তিনি কোনো কালক্ষেপণ না করে, ছুটির দিনে সরকারি গাড়ি ব্যবহার না করে স্পটে হাজির হন।

ঘটনাস্থলে পৌঁছে তিনি চলমান কাজ অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন এবং অনিয়মের সত্যতা মেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাহারা কনস্ট্রাকশন’কে কঠোরভাবে সতর্ক করেন। কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্থানীয় জনগণের নজরদারির সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে “নাগরিক অধিকার” কাজের বিস্তারিত তথ্যসহ সাইনবোর্ড ঝুলানোর কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

এই বিষয়ে বনপাড়া পৌর প্রশাসক জনাব জুবায়ের জাহাঙ্গীর বলেন, “আপনারা এলাকাবাসী সচেতন থাকবেন এবং শুধু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।”
ছুটির দিনেও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন দায়িত্বশীল ও ব্যতিক্রমী পদক্ষেপ দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয় এলাকাবাসী। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে তাঁর এই তাৎক্ষণিক ও আন্তরিক ভূমিকা পৌরবাসীর কাছে প্রশংসনীয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: