শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দিন থান্দার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাহাবুদ্দিন থান্দার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামের এখলাছ থান্দারের ছেলে।

মঙ্গলবার (২৬ মে) সকালে কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৫ মে) রাতে তার মরদেহ হাড়িডাঙ্গা গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) পৈতৃক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাহাবুদ্দিনের চাচাতো ভাই সিসান থান্দার ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় বায়েজিত, তোকাসহ ৮ থেকে ১০ জন তাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের লোকজন প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। পরে সোমবার রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর মঙ্গলবার সকালে সাহাবুদ্দিনের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষরা জমির দখল নিতে গেলে সাহাবুদ্দিন বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, এ ঘটনায় গত বুধবার (১৯ মে) থানায় একটি মারামারি মামলা দায়ের করা হয়, মামলাটি এখন হত্যা মামলায় ধারা সংযোজন করার জন্য আমরা আদালতে আবেদন করেছি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: