রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ৫৬০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১১ টার দিকে উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম, শালনগর ইউনিয়ন পরিষদ চত্বরে, লাহুড়িয়া হাইস্কুল ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর এ চারটি স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ৫৬০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ জনপ্রতি এক হাজার করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এসময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান,লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, নড়াইল জেলা এনসিপির আহবায়ক মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি মোঃ সেকেন্দার খান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ইমদাদুল হকসহ অসহায় ও দুস্থরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: