সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ সোনারপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় ‘চোর চোর’ স্লোগান দিয়ে পাথর ও ডিমও ছোড়ে বিক্ষুব্ধ জনতা। মাথায় হেলমেট পরিয়ে ঘটনাস্থল থেকে কোনোভাবে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দক্ষিণ ২৪ পরগনার ওপর দিয়ে যাওয়ার সময় আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সহিংসতায় নিহত কর্মী সঞ্জু কর্মকারের পরিবার এবং ক্ষতিগ্রস্ত অন্য পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ঘটনার প্রতিক্রিয়া অভিষেক জানায়, এই হামলার পেছনে বিজেপির হাত রয়েছে।

গত ৪ মে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। শনিবার নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত ও নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন অভিষেক।

প্রসঙ্গত অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই এই এলাকায় নারীরা জুতা, চপ্পল, ডিম, কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল এমন ইনপুট ছিল পুলিশের কাছে। পুলিশের তরফে সেই তথ্য জানানো হয় অভিষেককে। এরপরেই অভিষেক সোনারপুরে ঢোকার মুখে নিজের কনভয় ছেড়ে মোটরবাইকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে।

বিধ্বস্ত অবস্থায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক। নিহত কর্মীর ছবির সামনে দাঁড়িয়ে তিনি নিশানা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকারকে।

অভিষেক বলেন, ‘আমার মাথাটা বেঁচে গেছে হেলমেট ছিল বলে। আমার চশমা ভেঙে দিয়েছে। কিন্তু আমি হয়তো এভাবেই এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর তো সঞ্জু কর্মকারের বৃদ্ধ বাবা-মায়ের উপর চড়াও হবে তারা।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: