সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

ইরানি থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আহতও হয়েছেন বহুসংখ্যক। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সৌদ আবদুলাজিজ আল-ওতাইবির বিবৃতি থেকে জানা গেছে, আজ বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিট) কুয়েতের আন্তর্জাতিক বিমাবন্দরের এক নম্বর টার্মিনালে আঘাত করেছে একাধিখ ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আহত হয়েছেন।

আহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ বিবৃতিতে দেননি আল-ওতাইবি; তবে বলেছেন হামলার পর থেকে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ স্থগিত রাখা হয়েছে।

“কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে”, বিবৃতিতে বলেছেন আল-ওতাইবি।

ইরানের পক্ষ থেকে এখনও এ হামলা নিয়ে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিমান বন্দরে হামলার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শেষরাতের দিকে কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : আনাদোলু এজেন্সি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: