মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট

পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে টিকা কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, ‘সরকারের কাছে বিষয়টি স্পষ্ট। তাই এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নে।’

রোববার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। হাম নিয়ে তদন্তের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ রাউন্ড মিস হয়েছে। ভ্যাকসিন সংগ্রহ করা হয়নি এবং পরিবার পরিকল্পনা সামগ্রীও কেনা হয়নি।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অপারেশনাল প্ল্যানের পরিবর্তে উন্নয়ন প্রকল্প প্রস্তাব পদ্ধতিতে স্থানান্তরের সিদ্ধান্তের ফলে স্বাভাবিক অর্থপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সংকট তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং পরে সিদ্ধান্ত জানানো হবে।

এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়ে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে যাচ্ছেন। সেখানে আলোচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: