শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় অবস্থিত “ময়না শিশু পার্ক অ্যান্ড রিসোর্ট”-এ অনুমোদনবিহীন ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, সাংবাদিক ও সচেতন মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ২২ জুন ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পার্কের ভেতরে নির্মিত একাধিক ঝুপড়ি ঘর ও অস্থায়ী স্থাপনা চিহ্নিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এসব ঘর কোনো অনুমোদন বা নীতিমালা ছাড়াই নির্মাণ করা হয়েছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, এসব ঘর প্রতিরাতে প্রায় ১ হাজার টাকা করে ভাড়া দেওয়া হতো। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত কিছু কপোত-কপতির রাত্রিযাপন এবং সেখানে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

এ সময় পার্ক কর্তৃপক্ষকে আগামী ৩ দিনের মধ্যে সকল অবৈধ ঝুপড়ি ঘর অপসারণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সতর্ক করেছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, “অনুমোদনবিহীন স্থাপনা, অবৈধ বাণিজ্য এবং নীতিমালা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে স্থাপনাগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: