বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে আমেরিকা প্রবাসী, ছাত্রদলের সাবেক নেতা ও শিকারপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোঃ কবির হাসান মৃধা (৫০) এর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আরো শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, সৎসঙ্গ ফাউন্ডেশনের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার,উজিরপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ অশোক রায় চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় এমপি সান্টু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, মরহুম কবির হাসান মৃধা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: