শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম
পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

লক্ষ্মীপুরে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গ্যাস চালিত সিএনজি  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন সিএনজি চালক।
শুক্রবার (৩০ অক্টোবর )বিকেল ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সজল মজুমদার (২৫) ও লক্ষণ চন্দ্র মজুমদার(২৬)। তারা দুজন পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার দিকে যাচ্ছিলো মোটরসাইকেল আরোহী সজল ও লক্ষণ । তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর উপর পৌছালে পোদ্দার বাজার থেকে ছেড়ে আসা সিএনজিটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল টি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা দুজন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে য়ায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: