মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিতরণ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক প্রযুক্তির নতুন জেনারেটরের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল, ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা তুলে দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

পরে দুপুর সাড়ে ১২টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

সভায় এমপি সান্টু হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন জেনারেটরের শুভ উদ্বোধন করেন এবং শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার নাজমুস সাকিব, ডাক্তার নাদিরা পারভিন, মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদ সোহেল হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: