মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

মেঘনায় অবৈধ বালু উত্তোলন করার কারনে ৬ জনের জেল ২ ড্রেজার জব্দ

নিউজ ডেস্ক :: কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের অন্তরগত মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২টি ড্রেজারও জব্দ করা হয়েছে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর নেতৃত্বে গতকাল ৩০/১০/২০২০ শুক্রবার দিনভর উপজেলার মেঘনা নদীর নলচর, মৈশারচর, তালতলি সাপমারা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন-শহীদ মিয়া (৩০), আশাদ উল্লাহ (৩৫), ইকবাল হোসেন (২৭), মামুন মিয়া (৩০), আলমাস মিয়া (৫৫) ও জনি(২২)।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় সাংবাদিকদের বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ এবং পেরিফেরি এলাকার সীমানা লংঘন করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার জব্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: