শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
সুবর্ণচরে আলিম পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না উজিরপুরে চিরনিদ্রায় শায়িত সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কবির হাসান মৃধা নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা: ৯৯৯-এ কলে রক্ষা পেল ৯ বছরের মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেফতার ছাত্রদলের জুলাই-আগস্টের নতুন কর্মসূচি ঘোষণা আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জিতবে কে, কী বলছে সুপারকম্পিউটার? যে কারণে আদালতে সালমান খান গ্যাস বিল নিয়ে গ্রাহকদের সতর্ক করল তিতাস তেহরানে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, শেষ শ্রদ্ধায় বিশ্ব নেতারা

উজিরপুরে চিরনিদ্রায় শায়িত সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কবির হাসান মৃধা

আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল আড়াইটায় বরিশালের উজিরপুর উপজেলার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মরহুমের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ও শ্রদ্ধা জানাতে দুপুরের আগ থেকেই তার বাড়িতে ভিড় জমান হাজারো মানুষ। স্বজনদের আহাজারি এবং উপস্থিত মানুষের অশ্রুসিক্ত পরিবেশে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও কবির হাসান মৃধার মন পড়ে থাকত দেশের মানুষের কল্যাণে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার অকাল মৃত্যু উজিরপুরসহ দেশের জন্য অপূরণীয় ক্ষতি। একজন দানবীর, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ হিসেবে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হাসান মৃধা। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কবির হাসান মৃধা বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সরকারি বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। এছাড়া তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এবং দক্ষিণ মোড়াকাঠী সূরাতুন নেছা ও মেছের উদ্দিন নূরানী ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন দানশীল, সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।

জানাজা শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: