শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বিগত সরকার সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে: সংস্কৃতি মন্ত্রী

কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচের আগে বড় ধরনের চোটের দুশ্চিন্তায় পড়েছে থ্রি লায়ন্সরা। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন রক্ষণভাগের অন্যতম ভরসা মার্ক গিয়েহি।

ইএসপিএন সূত্রের তথ্য অনুযায়ী, চোটের কারণে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনেও নামতে পারেননি গিয়েহি। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার মেক্সিকোর বিপক্ষে শেষ ১৬-র পুরো ম্যাচটি খেললেও চলতি সপ্তাহে হ্যামস্ট্রিংয়ের ব্যথায় ভুগছেন। চোট খুব একটা গুরুতর না হলেও শনিবারের আগে ফিটনেস প্রমাণ করার জন্য তার হাতে সময় খুবই কম।

গিয়েহি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে তার জায়গায় রক্ষণভাগ সামলাবেন ড্যান বার্ন। মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে ৭৫ মিনিটে বদলি নেমেছিলেন এই ডিফেন্ডার। ম্যাচ বাঁচানোর সেই লড়াইয়ে তিনি একাই ৬টি ক্লিয়ারেন্স করেন, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে যেকোনো বদলি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।

বার্নের এই দুর্দান্ত পারফরম্যান্স কোচ টুখেলকে বেশ প্রভাবিত করেছে। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের শারীরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে বার্নকে বেশ কার্যকরী মনে করছেন ইংলিশ কোচ।

শুধু গিয়েহি নন, মিডফিল্ডার ডেক্লান রাইসের ফিটনেস নিয়েও বেশ চিন্তিত কোচ টুখেল। মেক্সিকো থেকে ফেরার পর পেটের সমস্যায় ভুগছেন রাইস। ছোঁয়াচে রোগের আশঙ্কায় তাকে দলের অন্য খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হয়েছে। শুধু অসুস্থতাই নয়, বিশ্বকাপ জুড়েই ব্যাক পেইন এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন আর্সেনাল তারকা।

ইংল্যান্ড শিবিরের জন্য একমাত্র স্বস্তির খবর হলো, রাইট-ব্যাক রিস জেমস পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এবং শনিবারের ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জেমস। তার এই ফেরা দলের জন্য বেশ ইতিবাচক। কারণ জেমসের জায়গায় খেলা জারেল কুয়ানসা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় শনিবার মাঠে নামতে পারবেন না। ফলে জেমস সরাসরি তার রাইট-ব্যাক পজিশনে ফিরতে চলেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: