মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি: তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যায়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পাইস্কা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেকমো আব্দুল হাই এর সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি দিল আফরোজ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি আরো বক্তব্য রাখেন বীরতারা ইউনিয়ন পরিবার কল্যান] কেন্দ্রের সহকারী উম্মে কুলসুম, মুশুদ্দি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান, ফার্মাসিষ্ট খালিদ হাসান সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। তারা আরোও বলেন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।