সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ওয়েবিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: ইসলামী ব্যাংক বরিশাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সম্প্রতি হয়ে যাওয়া এ অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা। এছাড়া বরিশাল জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: