বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে হত্যা: কাশিমপুরে স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক :: লক্ষীপুরের রামগতিতে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বসয়ী শিশুকন্যাকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী আব্দুল গফুর নামে এক কয়েদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করে কারাগার কর্তৃপক্ষ। আব্দুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবুল কালাম আজাদ, জিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আব্দুল জলিল রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে মামলা হয়। এ মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত রাতে এ রায় কার্যকর করে গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: