রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

শ্রদ্ধা ও ভালোবাসায় ৮৭তম জন্মদিনে পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক : শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার সাহসী যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের ৮৭তম জন্মদিনে তাঁকে স্মরণ করেছেন সুহৃদ-স্বজন ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টে সুহৃদ-স্বজনদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত নেতা পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সভায় স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ উল্যা তারেক, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির নেতা মিনহাজ উদ্দিন সেলিম, খায়রুল আলম, ন্যাপ নেতা পার্থ সারথী চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা আজহার আলী, সাদাকাত হোসেন বাবুল, রিয়াজুল হক মিন্টু, সানিউল হক রজব, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান এবং পরিবারের পক্ষে মৌসুমী দাস পুরকায়স্থ প্রমুখ।

বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর সভাপতি খান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা পঙ্কজ ভট্টাচার্যের কর্মময় ও সংগ্রামমুখর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আমৃত্যু লড়াকু সৈনিক। ষাটের দশকের সামরিক স্বৈরশাসনবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, শ্রমিক-কৃষকসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংখ্যালঘু, আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার।

সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য জীবনের শেষ দিন পর্যন্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

সভায় চলমান রাজনৈতিক ও জাতীয় জীবনের সংকট মোকাবিলায় পঙ্কজ ভট্টাচার্যের আদর্শ ও চেতনাকে ধারণ করে সাচ্চা দেশপ্রেমিক, মানবহিতৈষী ও অসাম্প্রদায়িক ধারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে জাগরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: