সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

রাজধানীতে শিশু গৃহকর্মীকে নির্যাতন

নিউজ ডেস্ক :: রাজধানীর গুলশানের নর্দা মোড়লবাড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশু গৃহকর্মীকে (৮) উদ্ধার করেছে গুলশান পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে কেউ একজন শিশু গৃহকর্মী নির্যাতনের খবর দেন। রাতেই পুলিশ তাকে উদ্ধার করে এবং সে যে বাসায় কাজ করছিল, সে বাসার লোকজনকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশু গৃহকর্মীকে পুলিশি ব্যবস্থাপনায় প্রথমে কুর্মিটুলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুটির মুখমণ্ডলে জখমের চিহ্ন রয়েছে। আঘাতে চোখ ফুলে গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান-স্টপ-ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে চিকিৎসা করানো হবে।
প্রাথমিকভাবে জানতে পেরেছেন, শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মারা গেছেন। মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শিশুটি যে বাসায় ছিল, সে বাসাটি নর্দার মোড়লবাড়ি এলাকায়। গৃহকর্ত্রীর নাম সুরমা আক্তার, তাঁর স্বামী মঈনুল হোসাইন। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। গ্রেপ্তার ব্যক্তিদের শিশু ২০১৩-এর ৭০ ধারায় মামলা করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: