বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল ১০.০০ টায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শরীফ উল্যাহ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: