শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বেনাপোল সীমান্তে গাঁজা সহ মাদক পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ  সালাম হোসেন আকাশ (২৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক সালাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল পোর্ট থানার ছোট আঁচড়া মোড়ের হাজী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: