মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইড ওয়াল নির্মাণের ৬ মাসের মাথায় ধ্বসে পড়েছে

চাটখিল প্রতিনিধি :: নোয়াখালী জেলার ৫০ শয্যাবিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইড ওয়াল নির্মাণের ৬ মাস অতিবাহিত হতে না হতেই তা ধ্বসে পড়েছে। নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক দুর্নীতি ও অনিয়ম এবং সিডিউল অনুযায়ী কাজ না করায় এ অবস্থা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে ভাঙ্গনরোধে গাইড ওয়াল নির্মাণ করা হয়। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা কনষ্ট্রাকশন ১০ লক্ষ টাকা ব্যায়ে এ কাজ করে। সিডিউল অনুযায়ী কাজ না করায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এটি নির্মাণের ৬ মাস অতিবাহিত না হতেই ধ্বসে পড়ে। নির্মাণের সময় সঠিক ভাবে কাজ না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নোয়াখালী জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ করেও প্রতিকার না হওয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.খন্দকার মোস্তাক আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী না করে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এ কাজ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার নিকট থেকে চাপ সৃষ্টি করে কাজ সম্পন্ন করার প্রত্যয়ন পত্র নিয়েছেন। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম গাইড ওয়াল ধ্বসে পড়ার বিষয়টি স্বীকার করলেও নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: