শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

একসঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে সজল ও আইরিন

বিনোদন ডেস্ক :: প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা আইরিন। ৪ নভেম্বর রাজধানীর একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। পরিচালনা করছেন মাকছুদুল হক ইমু ও বেলাল।

এটি একটি চশমার বিজ্ঞাপন। পণ্যটি বিক্রি হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। ডাকপিয়ন নামে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন আব্দুন নূর সজল। এ বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে ঘরে বসে চশমা কেনার সুযোগ করে দিয়েছে।

বর্তমানে করোনা সংক্রমণ রোধে আমরা সবাই ব্যতিক্রম কিছু প্রত্যাশা করেছি। যাতে করে এ মহামারীর হাত থেকে সুরক্ষিত থাকা যায়। তেমন ভাবনা থেকেই বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে। আশা করি, ক্রেতারা এর মাধ্যমে উপকৃত হবেন।

পাশাপাশি আইরিনের সঙ্গেও প্রথম কাজ। নিশ্চয়ই ভালো কিছু হবে। সজলের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে আইরিন বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে এর আগে কখনোই কাজ করা হয়নি। তার অভিনয় অনেক দেখেছি। দারুণ অভিনেতা। আশা করি আমাদের এ যৌথ কাজটি অবশ্যই ভালো হবে।’ বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: