শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঔষধ হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা প্রতিরোধ ও করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ২৪’শ পিচ কোভিকিল-২০০ নামক ঔষধ প্রদাণ করেছে জাহেদী ফাউন্ডেশন। রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আয়ুব আলীর হাতে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল’র পক্ষ থেকে ঔষধ হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু। এসময় হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন, ডাঃ লিমন পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত রোগিদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিদের্শনা অনুযায়ী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর উৎপাদিত কোভিকিল-২০০ ঔষধ প্রদাণ করা হয়। অন্যান্য ঔষদের সাথে এ ঔষধ প্রদাণ করা যেতে পারে।

এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঠিক নির্দেশনা প্রয়োজন হয়। ইতি পুর্বে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিপুল পরিমান কোভিকিল-২০০ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রদাণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: