শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

মৌলভীবাজারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুস্থ পথচারীদের খাবার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মেয়র চত্ত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকমিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর মেয়র চত্বরে শোভাবর্ধণ গাছের চারা রোপন করেন অতিথিরা। এরপর কোর্ট রোডে দুস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেছেন জেলা যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অতিথিরা। এ সময় এক হাজার দুস্থ পথচারীদের খাবার দেয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: