মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩২ যাত্রীর মৃত্যু ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, গৃহযুদ্ধের আশঙ্কা: সিআইএ–এর প্রতিবেদন ৭০ বছর পর আসাম থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলো প্রথম নৌযান জন্মসনদে কারও নাম ‘লক্জ্ক্’, কারও ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’, কারও ‘দতককা’, ভোগান্তি নাগরিকের শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক আটক মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মধুমতি লেকে বিসর্জনের অনুমতি, গোপালগঞ্জে দুর্গাপূজায় কড়া নিরাপত্তা এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা ইতালির চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’

জন্মসনদে কারও নাম ‘লক্জ্ক্’, কারও ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’, কারও ‘দতককা’, ভোগান্তি নাগরিকের

দেশের জন্মনিবন্ধন ও নাগরিক সনদগুলোতে অদ্ভুত এবং অর্থহীন শব্দ দিয়ে নাম লিপিবদ্ধ হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেক নাগরিকের জন্মসনদে এমন সব শব্দ বা অক্ষরের বিন্যাস চলে এসেছে যা কোনোভাবেই স্বাভাবিক মানুষের নাম হতে পারে না। এই ধরনের অদ্ভুত ভুলের কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক নাগরিক পর্যন্ত নানা ধরণের আইনি ও দাপ্তরিক জটিলতার মুখে পড়ছেন।

সার্ভারের ত্রুটি কিংবা তথ্য এন্ট্রি করার সময় অসাবধানতার ফলে জন্মসনদে এমন জটিল ও অবাস্তব নাম যুক্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট অফিস কিংবা ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মারাত্মক বিপত্তিতে পড়ছেন প্রবাসপ্রত্যাশী ও সাধারণ নাগরিকেরা। নাম সংশোধনের এই দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষের মূল্যবান সময় ও অর্থ অপচয় হচ্ছে।

নাগরিকদের এই ভোগান্তি কমাতে সম্প্রতি জন্মসনদ সংশোধন ও হালনাগাদের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আট মাসের ব্যবধানে নতুন ও পুরোনো মিলে প্রায় পঁয়ত্রিশ লাখ জন্মনিবন্ধন সনদ সংশোধন করা হয়েছে। সাধারণ মানুষের ভুল নামের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: