বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় জ্বালানি পাঠানোর তথ্য ফাঁস আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনা, ১৬ জনের ১৫ জনই পদকজয়ী শিবালয় মডেল ইউনিয়নে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তি: সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা ১০ অক্টোবর ঢাকায় ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’, চলছে নিবন্ধন সবকিছুর বাজেট আছে, মিডিয়ার জন্য কেন শুধু ‘ফ্রি’: এম এম শাহীন সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত, শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ সেমিনার ও সততা স্টোর উদ্বোধন কালিয়াকৈরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ-হত্যা মামলায় প্রেমিক গ্রেপ্তার

সবকিছুর বাজেট আছে, মিডিয়ার জন্য কেন শুধু ‘ফ্রি’: এম এম শাহীন

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে বছরজুড়ে নানা অনুষ্ঠান হলেও পেশাদার গণমাধ্যমের জন্য বাজেট রাখা হয় না বলে মন্তব্য করেছেন কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

তিনি বলেন, অনুষ্ঠান আয়োজনের জন্য হল ভাড়া, খাবার, সাউন্ড সিস্টেম, শিল্পীর সম্মানীসহ সব খাতেই বাজেট থাকে। অথচ সংবাদ প্রচার ও অনুষ্ঠান কাভারেজের ক্ষেত্রে গণমাধ্যমের সেবাকে বিনা মূল্যে পাওয়ার প্রত্যাশা করা হয়। এটি কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তোলেন তিনি।

এম এম শাহীন বলেন, একটি সংবাদ তৈরি ও প্রচারে সাংবাদিকদের সময়, শ্রম, মেধা ও প্রযুক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও উল্লেখযোগ্য ব্যয় হয়। সংবাদ সংগ্রহ, ছবি-ভিডিও ধারণ, সম্পাদনা, প্রকাশনা ও বিতরণ—প্রতিটি ধাপেই পেশাদার জনবল কাজ করেন।

তিনি বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ এবং বিজ্ঞাপন, স্পন্সরড কনটেন্ট ও বাণিজ্যিক মিডিয়া সেবা এক বিষয় নয়। সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা বজায় রেখে গণমাধ্যমের পেশাগত সেবার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

সাবেক এই সংসদ সদস্যের মতে, সংগঠন ও গণমাধ্যম একে অপরের সহযোগী। কমিউনিটির কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যম যেমন দায়িত্ব পালন করে, তেমনি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম টিকিয়ে রাখতেও সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের শ্রমের মর্যাদা দেওয়া এবং গণমাধ্যমকে শুধু বিনা মূল্যে প্রচারের মাধ্যম হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: