বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম
গত অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আধিপত্যবাদবিরোধী অঙ্গীকার ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিলো প্রশাসন নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৩৪ শত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নেতৃত্ব দখলের চেষ্টা করছেন বিএনপি নেতা, অভিযোগ বর্তমান সভাপতির তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার

উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৩৪ শত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

উজিরপুর প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা দিতে বরিশালের উজিরপুরে ৩ হাজার ৪০০ নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হবে। প্রত্যেক কার্ডধারী জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

উজিরপুর উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে এবার ৩ হাজার ৪০০ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।

আগামী ৮ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘবে এ সহায়তা দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: