শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি মোংলায় মানববন্ধনে বক্তারা: জলবায়ু অভিযোজনের নামে ঋণের ফাঁদে ফেলা চলবে না গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড তৈরি পোশাকশিল্পে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু চিত্রনায়িকা হতে চান মডেল অন্যনা খান রাজধানীর সংশোধিত ছয় রুটে একক কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ ডলারের একক আধিপত্য থেকে বেরিয়ে আসার সুযোগ: বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশি টাকার নতুন সম্ভাবনা আবারও কমল জ্বালানি তেলের দাম

মোংলায় মানববন্ধনে বক্তারা: জলবায়ু অভিযোজনের নামে ঋণের ফাঁদে ফেলা চলবে না

মো. নূর আলম, মোংলা : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা ও জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় মোংলার মিঠেখালী বাজারে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরা-এর কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক নেতা নাজমুল হক, মোল্লা আল মামুন, আসাদুজ্জামান টিটো, এস এম জানে আলম বাবু, শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত দুর্জয় ও মেহেদী হাসানসহ অন্যরা।

শ্রমিক নেতা নাজমুল হক বলেন, বৈদেশিক ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সংকটে পড়ছে। ঋণদাতাদের শর্তের চেয়ে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, “মুনাফার পৃথিবী নয়, মানুষের পৃথিবী গড়তে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।” তিনি পরিবেশবান্ধব কৃষি, সবুজ জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয়ের দায় কম থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ দেশ ও সাধারণ মানুষ এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। তাই জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বিশ্ব অর্থনীতিতে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: