শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
পূজার দিনে নিজেকে সেরা দেখাতে যা করবেন নীল–সবুজ পানির লালাখাল ‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা কেবল একাডেমিক শিক্ষা নয়, শিক্ষাব্যবস্থার সঙ্গে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অপরিহার্য: শিক্ষামন্ত্রী আজ ডেডলাইন: সরকারি ও বেসরকারিসহ তিন প্রতিষ্ঠানে নিয়োগ আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন ৪১ বলে ৮৫ রানের পর ১০০ বলে ১৫১, চমক দেখাচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা মধুমতির ভাঙনে হুমকিতে চর-মধুপুর, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’ বা আরবিওপি। সংগঠনের সভাপতি সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব সাবেক সিনিয়র সচিব খন্দকার মো কবিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সাম্প্রতিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশজুড়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিরা এর প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, গত ১২ অক্টোবর বিমানবন্দরে হুইলচেয়ারে চলাচলরত একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের সাথে কতিপয় দুষ্কৃতকারী অত্যন্ত অপমানজনক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। মত প্রকাশের স্বাধীনতা সবার থাকলেও অসুস্থ অবস্থায় একজন প্রবীণ ব্যক্তিত্বের পথ আটকে কুরুচিপূর্ণ ও কাপুরুষোচিত দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন, ড ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ আরও স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর দেশের চরম সংকটময় মুহূর্তে ড মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে রাজনৈতিক সংকট মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তার অবদান অনস্বীকার্য এবং এজন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

বিবৃতিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই অপরাধীদের বিরুদ্ধে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। একই সাথে ফ্যাসিবাদের দোসর ও দেশবিরোধী চক্রের যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্ল্যাটফর্ম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: