মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

ঠাকুরগাঁওয়ে মাটির ব্যাংকে জমানো টাকায় মানব সেবায় দিয়ে দিলেন তৃতীয় শ্রেণীর ছাত্রী মুক্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে পুরো বাংলাদেশ এখন লকডাউন। এর প্রভাবে থমকে গেছে অর্থনীতির চাকা, কর্মহীন হয়ে পড়েছে সারাদেশের মানুষ। দূর্দশা আর দৈন্যতায় দিন কাটছে নিম্নআয়ের মানুষদের।

মানুষ মানুষের জন্য- জীবন জীবনের- ভূপেন হাজারিকার এই কালজয়ী গানটি এবার যথার্থ ব্যবহৃত হলো।

প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল ও অভুক্ত মানুষদের মাঝে উপহার দিয়েছে ঠাঁকুরগাও সেন্ট মাদার তেরেসা স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রী মোছা: মুক্তা আক্তার।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. এ কে এম কামরুজ্জামান সেলিমের হাতে তার সঞ্চয়কৃত মাটির ব্যাংকের ২ বছরের জমানো টাকা অসহায় দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমার জন্য তুলে দেয়।

এসময় জেলা প্রশাসক আবেগআপ্লুত হয়ে বলেন, ছোট্ট শিশুর মাটির ব্যংকে জমানো টাকা এভাবে অসহায় দরিদ্য মানুষের জন্য দেওয়াটা আমি অনুকরনীয় বলে মনে করছি। তার কোমল হৃদয়ে যে করোনার বিষয়টি আঘাত করেছে এবং সে এ ক্রান্তিকালে গরীব অসহায়দের জন্য ভেবেছে এটাই বিশাল বড় পাওয়া। দেশের এই সংকটের মুহুর্তে স্কুল ছাত্রী মুক্তার এই অবদান আমরা সবসময় মনে রাখবো।

প্রাণঘাতী করোনাভাইরাসের তান্ডবে সন্তানরা যখন তাদের পিতা-মাতাদের জঙ্গলে ফেলে যাচ্ছে, শেষবারের মতন প্রিয়জনদের লাশ দেখতে আসছে না কেউই, দাফনেও পাওয়া যাচ্ছে না স্বজনকে এমন সময় আর্তমানবতায় সেবায় এগিয়ে এসে অনন্য নজির সৃষ্টি করেছে শিশু মুক্তা।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আব্দুল লতিফ ও গৃহিণী নাসিমা বেগমের একমাত্র কন্যা মুক্তা। এই সংকটে মেয়ের এমন দানে গর্বিত পিতামাতা।

বড় হয়ে দেশসেবায় মানুষের পাশে দাড়ানোর স্বপ্ন দেখছেন তারা। স্কুল ছাত্রী মুক্তা জানান, আমি টিভিতে দেখেছি গরীব মানুষরা অসহায়ভাবে দিন যাপন করছেন।

তারা অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই আমি আমার ২ বছরের টিফিনের জমানো টাকা ও বিভিন্ন সময় উপহারের জমানো টাকা গরীব মানুষদের জন্য দিয়ে দিলাম। ছোট্ট শিশুর এমন অবদানে অভিভুত ঠাকুরগাঁওয়ের মানুষ।

তারা বলছেন, এটি যেমন গর্বের তেমনি সমাজের বিত্তবানদের জন্যে ভীষন লজ্জারও বটে। কোমলমতি এই শিশুর দেখানো পথে সমাজের নিম্নআয়ের মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: