সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক

কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার

নিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা গ্রামের সাঁওতাল দম্পতি রমেশ বাস্কী ও মারিয়া মুর্মু কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের কোনো আবাদি জমি নেই, কেবল বসতভিটাটুকু সম্বল। দুই কন্যাসন্তান নিয়ে গঠিত চার সদস্যের এই পরিবারে বড় মেয়ের বয়স ছয় বছর এবং ছোটটির বয়স মাত্র তিন মাস। এলাকায় স্থায়ী কোনো কর্মসংস্থান না থাকায় অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলে তাঁদের কষ্টের সংসার।

একসময় বরেন্দ্র অঞ্চলের এই বিস্তীর্ণ মাঠে আমন ও বোরো ধানসহ নানা ফসলের চাষ হতো, যা থেকে বছরের চার-পাঁচ মাস কাজ পেতেন এই অঞ্চলের কৃষিশ্রমিকেরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধানের জমিগুলো আমবাগানে রূপান্তরিত হওয়ায় কাজের সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের হিসাব অনুযায়ী, সাপাহার ও পোরশা উপজেলার ফসলি মাঠের অর্ধেকের বেশি অংশ এখন আমবাগান। ফলে বছরের একটি নির্দিষ্ট সময় ছাড়া কৃষিশ্রমিকদের হাতে তেমন কোনো কাজ থাকে না।

মারিয়া মূলত আম পাড়ার মৌসুমে এক থেকে দেড় মাস কাজ পান এবং দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরিতে তাঁর কিছু সঞ্চয় হয়। অন্যদিকে স্বামী রমেশ স্থানীয়ভাবে কাজ না পেয়ে জীবিকার টানে রাজশাহী বা পঞ্চগড়ের মতো দূরের জেলায় গিয়ে পানের বরজ বা পাথর তোলার কাজ করেন। এই অনিয়মিত আয় দিয়ে সারা বছরের সংসার চালানো এবং তিন বেলা শাক-ভাত জো্টানোই এখন এই দম্পতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অভাব-অনটন ও কাজের অনিশ্চয়তার মধ্যেও মারিয়া ও রমেশ তাঁদের দুই মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভবিষ্যতের সুদিন দেখতে চান। বাপ-দাদার আমল থেকে চলে আসা কৃষিকাজের এই চক্র ভেঙে মেয়েরা যেন জীবনে উন্নতি করতে পারে, সেটাই তাঁদের একমাত্র আশা। এর পাশাপাশি অভাবের তাড়নার মাঝেও সোহরাই এবং কারামপূজার মতো ঐতিহ্যবাহী উৎসবগুলো তাঁদের জীবনে নিয়ে আসে আনন্দের পসরা, যার অপেক্ষায় থাকে পুরো সাঁওতাল সম্প্রদায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: