শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা, বনানীতে দাফন

না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বরেণ্য এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা আড়াইটা পর্যন্ত মরদেহ রাখা হবে বলে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানীতে। বনানীর মসজিদে বাদ আসর জানাজা শেষে সেখানের কবরস্থানেই চির নিদ্রায় শায়িত হবেন আলী যাকের। বিষয়টি নিশ্চিত করেছেন আলী যাকেরের ছেলে অভিনেতা ইরেশ যাকের।

ইরেশ যাকের জানান, করোনার কারণে বাবাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেওয়া হচ্ছে না। সবাই বাবার জন্য দোয়া করবেন। বনানী মসজিদে বাদ আসর জানাজা শেষে বাবাকে দাফন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: