রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা

নিউজ ডেস্ক :: অনেকটা গোপনে বিয়ে করলেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথিদের উপস্থিতিতে ‌বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়েন তারা। যেখানে মিডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ।

এদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জীবনের এই সুন্দর মুহূর্তটি কাটাতে চেয়েছিলেন অনির্বাণ। বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। আজ শুক্রবার বড় করে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, অনির্বাণ-মধুরিমার সম্পর্ক দীর্ঘদিনের। নাটক করতে গিয়েই দুজনের পরিচয় হয়।

উল্লেখ্য, বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘‌সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ।‌ এরপর ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ নামে দু’‌টো নাটকে কাজ করেছিলেন তারা। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ নিজেই। আর সেখান থেকেই ভালো লাগা, ভালোবাসা, প্রেম এবং অবশেষে বিয়ে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: