বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয় ২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন  

কেরামত আলী,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ফাইজুল ইসলাম দেলোয়ার।
মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, আমার বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপোষ বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা দলিল করে দেন।
ফাইজুলের অভিযোগ, তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফা গং বণ্টন নামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি দখল করে। এ নিয়ে গাজীপুর জজ আদালতে মামলা করলে আদালত দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন এবং আপিলেও সেই রায় বহাল থাকে। পরে আদালতের রায় অমান্য করে জমি দখল করে রাখে । গত ১৭ অক্টোবর দেলোয়ার হোসেন তার জমিতে ঘর সংস্কার করতে গেলে মোস্তফা গং প্রাণনাশের হুমকি দেয় এবং দেলোয়ার হোসেনের নামে কালিয়াকৈর থানায় মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত, জবরদখল বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান, আজিম উদ্দিন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: