রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

এইডস : প্রয়োজন যথাযথ চিকিৎসা

নিউজ ডেস্ক :: এইচআইভি সংক্রমণ মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙ্গে দিয়ে অন্যান্য জীবাণুর আক্রমণ সহজতর করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তির অকাল মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। বিশ্বে এখন এইডস আক্রান্ত রোগী আছে ৩ কোটি ৮০ লাখ। বাংলাদেশে এ সংখ্যা ৭ হাজার ৩শ’ ৭৪। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে এইচআইভি আক্রান্ত ব্যক্তিও সাধারণ মানুষের মত জীবন যাপন করতে পারে।

মরণব্যাধি এইচআইভি (এইডস)। আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে প্রথম এইচআইভি বা এইডস রোগী শনাক্ত হয়। এর পর সারা বিশ্বে এই রোগে মারা গেছে ৬ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশে প্রথম এইডস রোগি শনাক্ত হয় ১৯৮৯ সালে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩শ’ ৭৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ২শ’ ৪২ জনের। ২০১৯ সালে সনাক্ত হয়েছে ৯শ’ ১৯ জন। বাংলাদেশে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগি পাওয়া গেছে ঢাকা জেলায়। এরপরই চট্টগ্রামের অবস্থান।

দেশে ২৩টি জেলায় ২৮টি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হয়। চিকিৎসাও দেয়া হচ্ছে বিনামূল্যে। এইচআইভি আক্রান্ত যুবক মোহাম্মদ সাইফুল ইসলাম, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি জানিয়েছেন, তার জীবনের গল্প।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিবারে বলে দিয়েছে যে, আমি এইচআইভি পজিটিভ। কাউন্সিল করার পর ওরা এখন আমার ব্যাপারে বেশ পজিটিভ। জানার পর আমার মা, বোনরা কষ্ট পেয়েছে। এখন তারা সবাই আমার প্রতি খেয়াল রাখে।

চিকিৎসকরা বলছেন, এইচিইভি সম্পূর্ণ ভালো হয় না। তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ স্বাভাবিক জীবন যাপন সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শামিউল ইসলাম বলেন, যেহেতু সম্পূর্ণভাবে সে মুক্ত হবে না, তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। সেই জায়গাটাতেই সরকার দায়িত্ব নিয়েছে, বিনামূল্যে চিকিৎসাটা চালিয়ে যাওয়ার।

এইডস রোগের বিস্তার প্রক্রিয়া সম্পর্কে জানালেন বিশেষজ্ঞরা।

অধ্যাপক ড. মোহাম্মদ শামিউল ইসলাম বলেন, অনিরাপদ যৌন সম্পর্ক একজন পজিটিভ রোগীর সাথে হইলে, রক্ত পরিবহন সঞ্চালনের মধ্য দিয়ে হতে পারে, সুচ-সিরিঞ্জ ব্যবহার থেকে হতে পারে, মা থেকে, যারা এফেক্টেড হয়েছেন তাদের মধ্য থেকেও পারে।

বিএসএমএমইউ পিএমটিসিটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মেরিনা আখতার বলেন, সুঁই-সিরিঞ্জ ব্যবহারকে আমরা নিরুৎসাহিত করি, তারপরও প্রয়োজন হলে ডিসপোজিবল সিরিঞ্জ করা যাবে এক্ষেত্রে অবশ্যই স্ক্যানিং করে নিতে হবে।

আক্রান্ত ব্যক্তির সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ের উপর জোর দেন চিকিৎসকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: