মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা

৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

দেশজুড়ে চলমান পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব ভোটের তফসিল ঘোষণা করা হয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই ৬১ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেকট্টনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৩২টিতে ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

এর আগে প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রথম ধাপের ২৫টিতে ভোট নেওয়া হবে ২৮ ডিসেম্বর। এসব পৌরসভায় মেয়র পদে লড়তে মোট ১১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

বুধবার ঘোষিত তফসিলে ৬১ পৌরসভার মধ্যে রয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম), নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া (ইভিএম), কুষ্টিয়ার কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী (ইভিএম), মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব (ইভিএম), শরীয়তপুরের শরীয়তপুর (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের দিনাজপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার মাগুরা সদর (ইভিএম), ঢাকার সাভার (ইভিএম), দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জ (ইভিএম), নওগাঁর নজিপুর(ইভিএম), পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর (ইভিএম), সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট (ইভিএম), আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সুনামগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর ও গোপালপুর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: