শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

সৌদি আরবের রাস্তায় মোটরসাইকেল নিয়ে ছুটবে নারীরা

সৌদি আরবের রাস্তায় এখন নারীদের মোটরগাড়ি চালানো নতুন কিছু নয়। তবে এখনো তেমন মোটরসাইকেল চালাতে দেখা যায় না সৌদি নারীদের।

২০১৮ সালে আরব দেশটির নারীরা গাড়ি চালানোর আনুষ্ঠানিক বৈধতা পায়। ড্রাইভিং লাইসেন্স পেতে কোনো বাধা নেই নারীদের। এর আগে সৌদি আরবই ছিল একমাত্র দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।

আরব নিউজ জানায়, সৌদি রাস্তায় মোটরকারের চালকের আসনে নারীদের দেখা গেলেও বাইক চালাতে তেমন একটা দেখা যায় না তাদের।

দেশটির নারীদের মোটরসাইকেল চালানোয় উৎসাহী করে তুলতে রিয়াদে গড়ে উঠেছে বাইকার্স স্কিল ইনস্টিটিউট। সৌদি আরবে এটিই একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে নারীদের মোটরসাইকেল চালানো প্রশিক্ষণ দেয়া হয়।

ইনস্টিটিউটটির প্রশিক্ষক ইউক্রেনীয় নাগরিক ইলিনা বুকারিয়েভা বলেন, ‘নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশি-বিদেশি ৪৩ জন নারী এখানে মোটরসাইকেল চালানো শিখছেন। যাদের মধ্যে অন্তত ২০ জন সৌদি নারী। বাকিরা মিসরীয়, লেবানিজ এবং এখানে বাস করা ইউরোপীয় নারীরা।’

মোটরগাড়ি থেকে বাইকে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নারীরা। এ ছাড়া নারী বাইকাররা ট্রাফিক আইন মেনে চলাতে পুরুষদের চেয়ে বেশি সচেষ্ট।

মোটরসাইকেলে নারীর স্বাধীনতা ও নিজস্বতা বেশি প্রকাশ পায়। এমন ভাবনা থেকে সৌদি নারীরা মোটরসাইকেল চালানোর দিকে আগ্রহী হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: