মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

আগুন ধরে গেল লাইনচ্যুত বগিতে, সিলেটে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের কাছ এই দুর্ঘটনা ঘটে।

শাহজিবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথে শাহজিবাজার রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌঁছালে হঠাৎই ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেনটি পৌঁছার পর উদ্ধারকাজ শুরু হবে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা হুমড়ি খেয়ে পড়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: