মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

তামিম করোনা নেগেটিভ, স্বস্তিতে বরিশাল

নিউজ ডেস্ক :: শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ইনিংসের মাঝপথে হঠাৎ অসুস্থতার কথা জানান তামিম ইকবাল। জাতীয় দলের এই অভিজ্ঞ ওপেনার রোববার করোনা টেস্ট করান। রাতেই সেই রিপোর্ট পান তামিম, তাতে করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

অধিনায়ক অসুস্থ হয়ে পড়ায় ফরচুন বরিশালের মাথায় হাত পড়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য স্বস্তি হয়ে এলো তামিমের করোনা নেগেটিভ রিপোর্ট।

রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তামিম। পরে তার নেগেটিভ রিপোর্টের খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। ক্লাব কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এখনও তামিমের শরীর দুর্বল। দুর্বলতা কাটাতে ওরস্যালাইন খাওয়ানো হয়েছে তাকে।

আজ সোমবার এলিমিনেটরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে তামিমের খেলা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। বেলা সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই দল।

এর আগে, শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি তামিম। অসুস্থ অনুভব করছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম পর্যবেক্ষণ করে তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেয়।

কিছুক্ষণ পর ফেসবুক পোস্টে তামিম জানান, ‘শুক্রবার (১১ ডিসেম্বর) থেকেই তার শরীর একটু খারাপ ছিল। ঢাকার বিপক্ষে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলেন। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে তাকে দ্রুত জৈব সুরক্ষা বলয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।’
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: