রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

বগুড়ার শেরপুরে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামছায়াপুর শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজমিস্ত্রী মোশারফ হোসেন (৪৫) ও তার ভাই আবু হানিফ (৩৫)। তারা নওঁগা জেলার পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলেমান হোসেনের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার আকমল (৪০), পলাশ (৩৫), আশিকুর রহমান (৩৬), এরশাদ (৩৪)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মহাসড়কে উঠার সময় ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়।

এদিকে বাসের যাত্রী রাশেদুল হাসান জানান, তারা বাসে ৪৮ জন ছিলেন। তারা সকলেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজমিস্ত্রী হিসাবে কাজ করেন। কিন্তু তারা নওগাঁয় ধান কাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়ার হাসানি বাজার থেকে রওনা দেন।

লকডাউন চলাকালে যাতে সমস্যা না হয় সেজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিয়ে ধান কাটার জন্য তারা আসছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: