বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

কামিন্স-হ্যাজলউড ঝড়ে কোহলি বাহিনী ধ্বংস

নিউজ ডেস্ক : অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন কামিন্স-জশ হেইজেলউডদের বোলিং তোপে গুড়িয়ে গেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে দলটি।

প্রথম সেশনের সেই নাটকীয়তার পর তিন দিনেই দিবা-রাত্রির টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।

দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে কিছুটা এগিয়ে ছিল ভারত। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নেওয়া দলটিকে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় গুটিয়ে দেন হেইজেলউড ও কামিন্স। অস্ট্রেলিয়াকে দেওয়া হয় ৯০ রানের ছোট্ট লক্ষ্য।

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া জো বার্নসের ফিফটিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাথু ওয়েডের সঙ্গে বার্নসের ৭০ রানের উদ্বোধনী জুটিতে জয়ের দুয়ারে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৫ চারে ৩৩ রান করা ওয়েডের রান আউটে ভাঙে শুরুর জুটি। মার্নাস লাবুশেনকে দ্রুত ফেরান রবিচন্দ্রন অশ্বিন। স্টিভেন স্মিথকে নিয়ে বাকিটা সহজেই সারেন বার্নস। ছক্কায় ম্যাচ শেষ করা এই ওপেনার ৬৩ বলে করেন ৫১ রান। ইনিংসে ৭ চারের পাশে ছক্কা ওই একটিই।

এর আগে শনিবার অ্যাডিলেইড ওভালে ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা ভারত এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ান পেসারদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ে।

সফরকারীদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে, সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। শুরুতে ছোবল দেন কামিন্স। তার বেঁধে দেওয়া সুরে সঙ্গত করেন হেইজেলউড। লেজটুকু দ্রুত ছেটে দেন তিনিই। তার বোলিং ফিগার ৫-৩-৮-৫। মাত্র ঘণ্টা খানেক টিকতে পেরেছে সফরকারীরা। ১৫ রানেই ৫ উইকেট হারানোর পর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

৮ রানে ৫ উইকেট নিয়ে হেইজেলউড অস্ট্রেলিয়ার সফলতম বোলার। অষ্টমবার টেস্টে পেলেন পাঁচ উইকেট। কামিন্স ৪ উইকেট নেন ২১ রানে।

ভারতের ৩৬ এর চেয়ে টেস্ট ইতিহাসে কম রান আছে কেবল চারটি। এই সংস্করণে ভারতের আগের সর্বনিম্ন ছিল ৪২। ‌১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড তাদের গুটিয়ে দিয়েছিল কেবল ১৭ ওভারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বনিম্ন ছিল ১৯৪৭ সালে ব্রিজবেনে করা ৫৮।

দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া পেইন জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। প্রথম ইনিংসে সাতে নেমে খেলেন অপরাজিত ৭৩ রানের চমৎকার ইনিংস। দুই ইনিংস মিলিয়ে গ্লাভসে জমান ৭ ক্যাচ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: