বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

মডার্নার টিকাতেও এলার্জি সমস্যা

নিউজ ডেস্ক :: এবার মর্ডানার টিকাতে এলার্জির সমস্যা দেখা দিয়েছে। এর আগে ফাইজারের করোনার টিকাতে এ সমস্যা দেখা দিয়েছিল। টিকা নেওয়ার পর আমেরিকায় এক চিকিৎসকের দেহে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি ওষুধ প্রশাসন খতিয়ে দেখছে।

এই প্রথম কেউ মার্কিন এই ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির টিকা গ্রহণ করে পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলেন।

বোস্টন মেডিকেল সেন্টারের জেরিয়্যাট্রিক অনকোলজি ফেলো ড. হোসেইন সদরজাদেহ জানান, টিকা নেওয়ার পরপর তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার মাথা ঘুরাচ্ছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।

শুক্রবার বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বি এক বিবৃতিতে বলেছেন, ‘ড. সদরজাদেহর মধ্যে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দেয় এবং তার ব্যক্তিগত ইপি-পেন পরিচালনার অনুমতি তাকে দেওয়া হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, মূল্যায়ান, চিকিৎসা, পর্যবেক্ষণ ও পরে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি ভালো আছেন।’

আমেরিকার ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার পর পাঁচ জনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়।

চলতি মাসের প্রথম দিকে যুক্তরাজ্যে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। ওই সময় দু’জনের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ জানায়, যাদের ইতিহাস আছে অ্যালার্জি হওয়ার, তাদের করোনা টিকাটি দেওয়া উচিত নয়।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: