শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

সাংবাদিক হুমায়ুন কবির খোকন করোয়ার লক্ষণ নিয়ে মারা গেছেন

নিউজ ডেস্ক : দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন আর নেই। মঙ্গলবার রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি কয়েকদিন ধরে ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার ঐ হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। রাতে তার অবস্থার অবনতি হয়।

হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ বলেন, ইফতারের আগ মুহূর্তে (হুমায়ুন কবির খোকন) হাসপাতালে আনা হয়। উনার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। অবস্থা খুবই খারাপ ছিল। ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মৃত্যুর কিছু সময় আগে, করোনা পরীক্ষার জন্য সাংবাদিক খোকনের নাকের সোয়াপ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে দৈনিক আমাদের সময়, আমাদের অর্থনীতি পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

হুমায়ুন কবির খোকনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠন।

তার মৃত্যুতে সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক ও সহকর্মীরা হুমায়ূন কবির খোকনের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েন।

হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: