বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

কেক কর্তন, রক্তদান ও কম্বল বিতরণে গাজীপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার টঙ্গী সরকারী কলেজ মাঠে, এক আলোচনাসভা, কেক কর্তন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের
সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। অনুষ্ঠান শেষে মেয়র ছাত্রলীগ নেতা-কর্মীদের কেক কেটে খাওয়ান,
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন এবং অসায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

এছাড়া সোমবার প্রথম প্রহরেও মেয়রের বাসভবনে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা কেক কেটে মেয়র দিনটির
কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় মেয়র ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে বাংলাদেশের উন্নতি তথা সমৃদ্ধিতে নিরপেক্ষ থেকে ভ‚মিকা রাখার আহŸান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ও সততা নিয়ে চলতে হবে। তাঁদের আদর্শের ধারক-বাহক হয়ে ভবিষৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে
হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: