বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ফার্স্টলেডি মেলানিয়ার বিদায়ী বার্তা

নিউজ ডেস্ক :: ২০ জানুয়ারি মার্কিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদায়বেলায় মার্কিনীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার এনিয়ে টুইটারে ভিডিও পোস্ট করেছেন মেলানিয়া।

ভিডিও বার্তায় মেলানিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় সম্মান।’

মেলানিয়ার ভাষ্যমতে, ‘দেশজুড়ে আমেরিকানদের অবিশ্বাস্য কর্মকাণ্ডে আমি বেশ অনুপ্রেরণা পেয়েছি।’
এছাড়া মেলানিয়া বলেন, ‘আপনারা যাই করুন না কেন সেই কাজটা মন দিয়ে করুন। মনে রাখবেন, সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কখনই ন্যায়সঙ্গত হবে না।’
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: