মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

দেশে পৌঁছেছে সেরামের ৫০ লাখ টিকা

নিউজ ডেস্ক :: ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে। সোমবার বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে এসব টিকা রাজধানী ঢাকায় এসে পৌঁছায়।

প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

প্রথমে এগুলাে ল্যাবটেস্ট করবে বেক্সিমকো কর্তৃপক্ষ। ৫০ লাখ ডোজ টিকার চালান রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে।

এদিকে ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে।

এর আগে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করার পর তা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। এসব টিকা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে।

৫০ লাখ ডোজ টিকা হচ্ছে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজের প্রথম চালান।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: