বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

নির্বাচনে প্রার্থীদের সমর্থকরাই সমস্যা সৃষ্টি করে থাকে’ নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি :: যে কোনও নির্বাচনে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকরাই সমস্য সৃষ্টি করে থাকে। তাই সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মূখ্য। প্রার্থীদের সহযোগীতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিমিয় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার রবিউল আলম সহ দুই পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ বক্তব্য রাখেন। উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: