বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

চৌমুহনীতে নির্বাচনী পোষ্টার ছেড়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের নির্বাচনী পোষ্টার ছেড়ার অভিযোগ উঠেছে। গতরাতে ওয়ার্ডের বিভিন্ন স্থানে লাগনো আনোয়ার হোসেনের উটপাখি মার্কার পোষ্টারগুলো ছিড়ে ফেলা হয়।

এতে আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। খবর
পেয়ে দুপুরে চৌমুহনীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজাম উদ্দিসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন উটপাখি, আবুল হোসন বাঙ্গালী পাঞ্জাবী ও ইসমাইল হোসেন ল্যাম্পপোষ্ট মার্কায় ভোট করছেন। কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জানান, আমি নির্বাচন অফিসার ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সেই সাথে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: