সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

হাঙ্গেরিকে করোনার টিকা দেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে ৫ হাজার করোনার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে তা দেয়া হবে।’

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু হাঙ্গেরি নয়, বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

ভ্যাকসিন নিয়ে গুজব রটনার বিরুদ্ধে ব্যবস্থার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। তারা ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: