বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ওয়ারিক্যানে নাকাল টাইগাররা

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা এগিয়ে চলছে। যেখানে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি ঘূর্ণিতে নাকাল হয়ে পড়েছে টাইগাররা। ইতোমধ্যেই তিনটি উইকেট তুলে নিয়ে কাঁপন ধরিয়েছেন টাইগার শিবিরে। যাতে বাংলাদেশের স্কোর দুইশ পার হলেও তিনটি সেশনেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে উইন্ডিজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম ৩৮ রানে আউট হন। সাকিব আল হাসান ৩৪ রানে এবং লিটন দাস ৬ রানে ক্রিজে আছেন।

এর আগে সাত ম্যাচের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া সাদমান ইসলাম অনিক সাজঘরে ফেরেন ৫৯ রান করে। তার আগে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে মোমিনুল হক ফেরেন ২৬ রান করে। এই তিনজনই শিকার হন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মোমিনুল হক সৌরভ। সাকিব আল হাসানসহ সাত ব্যাটসম্যান, চার স্পিনার ও একজন মাত্র পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের পক্ষে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথম পাঁচ ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ২৩ রান। পঞ্চম ওভারে কেমার রোচের বল তামিমের ব্যাট ছুঁয়ে গিয়ে উইকেট নাড়িয়ে দেয়। ফলে ১৫ বলে ২ চারে ৯ রান করে সাজঘরে ফেরেন তামিম।

তামিমের বিদায়ের পরে ক্রিজে আসেন নাজমুল হোসাইন শান্ত। সাদমান ও শান্ত- এই দুই বাঁহাতি ব্যাটসম্যান ভালোই খেলছিলেন। ধৈর্য্যের সাথে দেখেশুনে খেলে যাচ্ছিলেন এই দুই তরুণ। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে গড়বড় করে ফেলেন তারা। বোকামির দণ্ড হিসেবে রান আউটে কাটা পড়েন শান্ত।

এখানেও দৃশ্যপটে ছিলেন সেই কেমার রোচ। তার করা ওই ওভারে জসুয়া ডা সিলভা ও কাইল মেয়ার্সের দৃঢ়তায় রান আউট হওয়ার আগে শান্ত করেন ২৫ রান। তার ৫৮ বলের ইনিংসটিতে ছিল তিনটি চারের মার। থিতু হয়েও আত্মাহুতি দেওয়ার হতাশা নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

শান্তর বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক মোমিনুল হক। তিনিও বাঁহাতি অর্থাৎ টপ অর্ডারের চার ব্যাটসম্যানই বাঁহাতি। মধ্যাহ্ন বিরতির আগের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন সাদমান ও মোমিনুল। ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

লাঞ্চের পরের ঘণ্টাটিও কাটিয়ে দেন কোনও চিন্তা ছাড়াই। তবে পানি পানের কিছুক্ষণ পরেই যেন নিজের স্বরূপে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ধৈর্য্যের মূর্তপ্রতীক মোমিনুল। জোমেল ওয়ারিক্যানের স্পিনটি বের করে দিতে গিয়ে শর্ট মিডউইকেটে জন ক্যাম্পবেলের সহজ ক্যাচের শিকার হন ধৈর্য্যহারা অধিনায়ক। ৯৭টি বল মোকাবেলা করে মাত্র দুটি চার মারা মোমিনুল ফেরেন ২৬ রান করে। যাতে ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিজ্ঞ পেসার রোচ একটি উইকেট পেলেও দশম ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৩টি উইকেট। তবে ১০ ওভার বোলিং করে ২৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি আলোচিত স্পিনার রাকীম কর্নওয়াল।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: